অপারেশন রাইজিং লায়ন: ইসরায়েলের ইরানে হামলা
Operation Rising Lion
ইসরায়েল ২০২৫ সালের ১৩ জুন ভোরে ইরানের নানা স্থানে বড় আকারের হামলা চালায়। অপারেশন রাইজিং লায়ন কোডনামের এই অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও মোসাদ পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিকে নিশানা করে। এই হামলার মধ্য দিয়ে ইরান–ইসরায়েল যুদ্ধ শুরু হয়।