আবু সাঈদ হত্যা
Killing of Abu Sayed
১৬ জুলাই ২০২৪ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও তীব্র হয়। দিনটি এখন ‘জুলাই শহীদ দিবস’।