পদ্মা সেতু উদ্বোধন
Opening of the Padma Bridge

২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে পদ্মা নদীর ওপর ৬.১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল সেতু উদ্বোধন করেন। বিশ্বব্যাংক ঋণ বাতিলের পর সরকার নিজস্ব অর্থে সেতুটি বানায়; এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা সরাসরি সড়কপথে রাজধানীর সঙ্গে যুক্ত হয়।