রোহিঙ্গা ঢল
2017 Rohingya exodus to Bangladesh

২৫ আগস্ট ২০১৭ মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা নাফ নদী ও সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নেন। আগে থেকে থাকা রোহিঙ্গাদের মিলিয়ে বাংলাদেশে তাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়; উখিয়ার কুতুপালং বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হয়ে ওঠে।