ইস্তাম্বুল নৈশক্লাব হামলা
2017 Istanbul nightclub attack

২০১৭ সালের ১ জানুয়ারি নতুন বছরের উদযাপনের সময় ইস্তাম্বুলের ওরতাকয় এলাকার রেইনা নাইটক্লাবে একজন বন্দুকধারী গুলি চালায়। এতে ৩৯ জন নিহত ও ৭৯ জন আহত হন। হামলার দায় ইসলামিক স্টেট স্বীকার করে। সন্দেহভাজন হামলাকারী আবদুলকাদির মাশারিপভ ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন।