শার্লি এবদো গুলিবর্ষণ
Charlie Hebdo shooting

২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসে ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি এবদো-র কার্যালয়ে দুই বন্দুকধারী ঢুকে গুলি চালায়। এতে ১২ জন নিহত ও ১১ জন আহত হন। হামলাকারী কুয়াচি ভাইয়েরা নিজেদের আরব উপদ্বীপের আল-কায়েদার সদস্য বলে পরিচয় দেয়, এবং ৯ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজনই নিহত হয়।