নিমতলী অগ্নিকাণ্ড
2010 Nimtoli fire
৩ জুন ২০১০ রাতে পুরান ঢাকার নিমতলীতে একটি আবাসিক ভবনের রাসায়নিকের গুদাম থেকে ছড়ানো আগুনে অন্তত ১২৪ জন মারা যান। সরু গলি ও দাহ্য রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়ায়; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মতে বেশির ভাগ মৃত্যু হয় ধোঁয়ায় দম বন্ধ হয়ে।