ঘূর্ণিঝড় সিডর
Cyclone Sidr

১৫ নভেম্বর ২০০৭ সন্ধ্যায় অতি প্রবল ঘূর্ণিঝড় সিডর সুন্দরবনসংলগ্ন উপকূলে আঘাত হানে। ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বাতাস ও ৫ মিটারের বেশি জলোচ্ছ্বাসে সরকারি হিসাবে প্রায় ৩ হাজার ৪০০ মানুষ মারা যান। আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র ও সুন্দরবনের কারণে প্রাণহানি ১৯৯১ সালের তুলনায় অনেক কম হয়।