মন্ট্রিয়ল চুক্তি
Montreal Protocol

১৬ সেপ্টেম্বর ১৯৮৭ কানাডার মন্ট্রিয়লে ওজোন স্তর রক্ষার আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিয়ল প্রটোকল স্বাক্ষরিত হয়। এতে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ ধাপে ধাপে উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার বিধান রাখা হয়। চুক্তিটি ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।