গ্রেনাডায় মার্কিন আক্রমণ
United States invasion of Grenada

১৯৮৩ সালের ২৫ অক্টোবর ভোরে যুক্তরাষ্ট্র কয়েকটি ক্যারিবীয় দেশকে সঙ্গে নিয়ে গ্রেনাডায় সামরিক অভিযান চালায়। এর মার্কিন সাংকেতিক নাম ছিল অপারেশন আর্জেন্ট ফিউরি। কয়েক দিনের মধ্যে হুডসন অস্টিনের সামরিক সরকার ক্ষমতাচ্যুত হয় এবং কিউবা ও সোভিয়েত ইউনিয়নের বাহিনীকে দেশ থেকে বের করে দেওয়া হয়।