গণপরিষদ গঠন ও প্রথম অধিবেশন
Constituent Assembly of Bangladesh

২৩ মার্চ ১৯৭২ রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন; ১৯৭০-এর নির্বাচনে জয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের নিয়ে গঠিত হয় গণপরিষদ। ১০ এপ্রিল তেজগাঁওয়ের সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে; এর একমাত্র কাজ ছিল সংবিধান প্রণয়ন।