আইয়ুবের পদত্যাগ ও ইয়াহিয়ার সামরিক শাসন
Ayub Khan hands power to Yahya Khan; second martial law

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মুখে ২৫ মার্চ ১৯৬৯ প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করে সেনাপ্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দেন। ইয়াহিয়া সামরিক আইন জারি করে ১৯৬২-র সংবিধান বাতিল এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেন। ৩১ মার্চ তিনি প্রেসিডেন্টের পদও নেন।