আগরতলা ষড়যন্ত্র মামলা
Agartala Conspiracy Case

১৯৬৮ সালে আইয়ুব খানের সরকার শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে। ঢাকা সেনানিবাসে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলে। গণঅভ্যুত্থানের মুখে ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সরকার মামলা তুলে নেয়।