ভাষা আন্দোলন
Bengali Language Movement

বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত চলা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকায় পুলিশের গুলিতে ছাত্র-জনতা নিহত হওয়ার পর আন্দোলন গণরূপ নেয়। ১৯৫৬ সালের সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়।