দ্বিতীয় বিশ্বযুদ্ধ
World War II

১ সেপ্টেম্বর ১৯৩৯ জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণে শেষ হয়। একদিকে অক্ষশক্তি (জার্মানি, ইতালি, জাপান), অন্যদিকে মিত্রশক্তি (ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স প্রভৃতি)। বিভিন্ন হিসাবে ৬ কোটি থেকে ৭ কোটি ৫০ লাখ মানুষের মৃত্যুতে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ।