ইন্টারপোলের যাত্রা শুরু
Founding of Interpol
৭ সেপ্টেম্বর ১৯২৩ অস্ট্রিয়ার ভিয়েনায় পাঁচ দিনের আন্তর্জাতিক পুলিশ কংগ্রেসের শেষে ‘আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন’ গঠিত হয়, যা আজকের ইন্টারপোল। এর কাজ দেশে দেশে পুলিশের মধ্যে তথ্য বিনিময় ও পলাতক অপরাধী ধরায় সহযোগিতা। ১৯৮৯ সাল থেকে সদর দপ্তর ফ্রান্সের লিঁওতে।