ভার্সাই চুক্তি
Treaty of Versailles

২৮ জুন ১৯১৯ ফ্রান্সের ভার্সাই প্রাসাদের আয়নাঘরে মিত্রশক্তি ও পরাজিত জার্মানির মধ্যে এই চুক্তি সই হয়; এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে। জার্মানি ভূখণ্ড, উপনিবেশ ও সামরিক শক্তি হারায় এবং বিপুল ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। চুক্তির প্রথম অংশই ছিল জাতিপুঞ্জের সনদ।