স্যাডলার কমিশন
Calcutta University Commission (Sadler Commission)
১৯১৭ সালে ভারত সরকার লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইকেল স্যাডলারের নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে। ১৮ মার্চ ১৯১৯ জমা দেওয়া প্রতিবেদনে ঢাকায় দ্রুত একটি স্বায়ত্তশাসিত, আবাসিক ও শিক্ষাদানকারী বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষার আলাদা বোর্ড গঠনের সুপারিশ করা হয়।