তিতালিয়ার চুক্তি
Treaty of Titalia
১০ ফেব্রুয়ারি ১৮১৭ তিতালিয়ায় (বর্তমান পঞ্চগড়ের তেঁতুলিয়া) সিকিমের চোগিয়াল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে চুক্তি হয়। ইঙ্গ-নেপাল যুদ্ধের পর নেপালের দখলে থাকা মেচি ও তিস্তার মধ্যবর্তী ভূখণ্ড সিকিমকে ফেরত দেওয়া হয়, আর সিকিমের ওপর কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।