ছিয়াত্তরের মন্বন্তর
Great Bengal famine of 1770
১৭৬৯–৭০ সালে (বাংলা ১১৭৬ সন) বাংলা ও বিহারে ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত। অনাবৃষ্টির সঙ্গে কোম্পানির রাজস্বনীতি ও চালের বাজারে মুনাফাখোরি মিলে সংকট চরমে পৌঁছায়। সমকালীন হিসাবে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মারা যান; আধুনিক গবেষকদের হিসাব এর চেয়ে কম।