পলাশীর যুদ্ধ
Battle of Plassey

২৩ জুন ১৭৫৭ ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। প্রধান সেনাপতি মীর জাফরসহ দরবারের একাংশের ষড়যন্ত্রে নবাবের বড় অংশের সেনা যুদ্ধে নামেনি। এর পর মীর জাফর নবাব হন, আর বাংলার প্রকৃত ক্ষমতা যায় কোম্পানির হাতে।