ফররুখশিয়ারের ফরমান
Farrukhsiyar's farman to the East India Company
১৭১৭ সালে মুঘল সম্রাট ফররুখশিয়ার এক ফরমানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে বাংলায় শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার দেন। পণ্য চলাচলের জন্য ‘দস্তক’ বা ছাড়পত্র দেওয়ার ক্ষমতাও কোম্পানি পায়। এই দস্তকের অপব্যবহার পরে নবাবদের সঙ্গে কোম্পানির বিরোধের বড় কারণ হয়।