কুসুম্বা মসজিদ নির্মাণ
Construction of the Kusumba Mosque

নওগাঁর মান্দায় কালো পাথরে মোড়া কুসুম্বা মসজিদ ৯৬৬ হিজরিতে (১৫৫৮–৫৯) নির্মিত হয়। শিলালিপি অনুযায়ী শূর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলায়মান নামের এক উচ্চপদস্থ কর্মকর্তা এটি নির্মাণ করান। আফগান আমলে তৈরি হলেও এর নকশা পুরোপুরি বাংলার সুলতানি রীতির।