চৌসার যুদ্ধ
Battle of Chausa
১৫৩৯ সালের ২৬ জুন বর্তমান বিহারের বক্সারের কাছে চৌসায় আফগান নেতা শের খান মুঘল সম্রাট হুমায়ুনের বাহিনীকে পরাজিত করেন। এই জয়ের পর তিনি ‘শের শাহ’ উপাধি নিয়ে নিজেকে স্বাধীন সার্বভৌম শাসক ঘোষণা করেন এবং আবার বাংলা দখল করেন।