চালদিরানের যুদ্ধ
Battle of Chaldiran

১৫১৪ সালের ২৩ আগস্ট চালদিরান সমভূমিতে উসমানীয় সুলতান প্রথম সেলিম ও সাফাভীয় শাহ প্রথম ইসমাইলের বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। উসমানীয়রা জয়ী হয় এবং পূর্ব আনাতোলিয়া ও উচ্চ মেসোপটেমিয়া তাদের দখলে আসে। এই যুদ্ধ দিয়ে দুই সাম্রাজ্যের ৪১ বছরের যুদ্ধ শুরু হয়, যা ১৫৫৫ সালে আমাসিয়ার শান্তিচুক্তিতে শেষ হয়।