ওনিনের যুদ্ধ
Ōnin War

১৪৬৭ সালে জাপানের মুরোমাচি যুগে শুরু হওয়া এই গৃহযুদ্ধ চলে ১৪৭৭ সাল পর্যন্ত। শোগুনের উত্তরাধিকার নিয়ে হোসোকাওয়া কাৎসুমোতো ও ইয়ামানা সোজেনের বিরোধ থেকে যুদ্ধ জাপানজুড়ে ছড়িয়ে পড়ে। যুদ্ধে কিয়োতোর বড় অংশ ধ্বংস হয় এবং পরে আশিকাগা বাকুফু কার্যত হোসোকাওয়া পরিবারের হাতে চলে যায়।