১৪৫৩ সালের ৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত ৫৩ দিনের অবরোধের পর উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদের বাহিনী বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল) দখল করে। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে এবং শহরটি উসমানীয়দের নতুন রাজধানী হয়। শহরটি এর আগে ১২০৪ সালে চতুর্থ ক্রুসেডের সময় দখল হয়েছিল।