৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৯

কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?

  1. সারথী, নিরীহ, নীরোগ
  2. প্রমান, অঙ্গন, দর্পণ
  3. অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
  4. একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনীসঠিক উত্তর

উত্তর: (ঘ) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী

ব্যাখ্যা

বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী সবগুলোই শুদ্ধ।

  • একত্রিত: একত্র করা হয়েছে এমন।
  • স্থায়িত্ব: স্থিতিশীলতা, স্থায়ী অবস্থা।
  • অর্ধাঙ্গিনী: পত্নী, স্ত্রী, সহধর্মিণী।

ভুল বানানগুলোর শুদ্ধ রূপ:

  • সারথী → সারথি
  • প্রমান → প্রমাণ
  • অনুস্টেয় → অনুষ্ঠেয়
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বানান ও ভাষা (Spelling and Language) (মানসিক দক্ষতা)। এই টপিক থেকে বিসিএস-এ ২১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language): সব প্রশ্ন ও উত্তর →