৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬
'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?
- হরিদশ্ব, বিবদান
- ক্ষিতি, উর্বী
- দিনমণি, দিন নাথ
- ত্রিদিব, সুরপুরসঠিক উত্তর
উত্তর: (ঘ) ত্রিদিব, সুরপুর
ব্যাখ্যা
ত্রিদিব ও সুরপুর দুটিরই অর্থ স্বর্গ, তাই এরা সঠিক সমার্থক জোড়।
- ত্রিদিব: স্বর্গ, অমরাবতী, দেবলোক, আকাশ।
- সুরপুর: স্বর্গ, অমরাবতী।
স্বর্গের অন্যান্য সমার্থক: দেবলোক, দেবপুরী, স্বর্গধাম, অমরাবতী, অমরালয়, ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, অমৃতলোক, ঊর্ধ্বলোক, বেহেশত।
অন্য শব্দ: সূর্যের সমার্থক: দিনমণি, দিননাথ, হরিদশ্ব। পৃথিবীর সমার্থক: ক্ষিতি, উর্বী।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটি 'ভাত' এর প্রতিশব্দ?৫০তম বিসিএস
- 'ফিকা কমলা রং'- এখানে ফিকা অর্থ কী?৫০তম বিসিএস
- 'গড্ডলিকা প্রবাহ' বাগ্ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী?৪৭তম বিসিএস
- 'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?৪৭তম বিসিএস
- 'নদী'-র সমার্থক শব্দ কোনটি?৪৬তম বিসিএস
- 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?৪৫তম বিসিএস