৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৫

পারস্য উপসাগর থেকে জালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের '_______ ডকট্রিন' অনুসরণ করে?

  1. মনরো
  2. ট্রুম্যান
  3. বুশ
  4. কার্টারসঠিক উত্তর

উত্তর: (ঘ) কার্টার

ব্যাখ্যা

কার্টার ডকট্রিন অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে বাইরের শক্তির হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিরুদ্ধে হুমকি বলে গণ্য হবে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হবে। এর উদ্দেশ্য জ্বালানি তেলের নিরাপদ প্রবাহ রক্ষা।

- ঘোষণা: ২৩ জানুয়ারি, ১৯৮০, প্রেসিডেন্ট জিমি কার্টার।
- পটভূমি: ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপ।
- এই ডকট্রিনের ভিত্তিতে Rapid Deployment Joint Task Force গঠিত হয়।

অন্য ডকট্রিনগুলো:

  • মনরো ডকট্রিন: ১৮২৩ সালে জেমস মনরো ঘোষিত; আমেরিকা মহাদেশে ইউরোপের হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে।
  • ট্রুম্যান ডকট্রিন: ১৯৪৭ সালে হ্যারি এস. ট্রুম্যান ঘোষিত; সোভিয়েত ও সাম্যবাদের বিস্তার রোধ।
  • বুশ ডকট্রিন: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর জর্জ ডব্লিউ বুশ প্রবর্তিত; আগাম ও একতরফা সামরিক পদক্ষেপের ওপর জোর।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।