৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৩
আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন্ সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে?
- ফিশিং (Phishing)
- স্প্যাম ইমেইল (Spam e-mail)
- র্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack)সঠিক উত্তর
- পরিচয় চুরি (Identity Theft)
উত্তর: (গ) র্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack)
ব্যাখ্যা
র্যানসমওয়্যার এক ধরনের ম্যালওয়্যার, যা কম্পিউটার বা ফাইলে প্রবেশ করে ব্যবহারকারীকে তা অ্যাক্সেস করতে দেয় না; ফাইল ফেরতের বিনিময়ে মুক্তিপণ (Ransom) দাবি করা হয়।
এটি হাসপাতাল, সরকারি সেবা ও ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার (বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন) বন্ধ করতে পারায় জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হচ্ছে।
শীর্ষ সাইবার হুমকি:
- র্যানসমওয়্যার
- ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং
- ম্যালওয়্যার (ভাইরাস, ট্রোজান, স্পাইওয়্যার)