৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬০
'______' ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
- NDBসঠিক উত্তর
- ADB
- AIIB
- IMF
উত্তর: (ক) NDB
ব্যাখ্যা
NDB (New Development Bank) BRICS কর্তৃক অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের জন্য প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে নাম ছিল BRICS Development Bank।
- প্রতিষ্ঠিত: ৭ জুলাই ২০১৫। সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা)।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ২০২১ সালে NDB-এর সদস্য হয়।
- উদ্দেশ্য: উদীয়মান ও উন্নয়নশীল দেশে অবকাঠামো ও টেকসই উন্নয়নে অর্থায়ন এবং ডলার-নির্ভরতা কমানো।
অন্যান্য সংস্থা:
- ADB: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও টেকসই প্রবৃদ্ধির আঞ্চলিক উন্নয়ন ব্যাংক।
- AIIB: বেইজিং-ভিত্তিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, টেকসই অবকাঠামোয় অর্থায়ন করে।
- IMF: আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আর্থিক স্থিতিশীলতা ও ঋণ সহায়তা দেয়।