৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৮

বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

  1. ঢাকা উত্তর
  2. কুমিল্লা
  3. ময়মনসিংহসঠিক উত্তর
  4. রংপুর

উত্তর: (গ) ময়মনসিংহ

ব্যাখ্যা

বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যা গঠিত হয় ২ এপ্রিল, ২০১৮ সালে। এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কি.মি.।

♦ অন্যান্য সিটি কর্পোরেশনের গঠনকাল:

  • ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ: ২৪ আগস্ট, ১৯৮৩
  • চট্টগ্রাম: ১৬ সেপ্টেম্বর, ১৯৮২
  • খুলনা: ১০ ডিসেম্বর, ১৯৮৪
  • রাজশাহী: ১৩ আগস্ট, ১৯৮৭
  • সিলেট: ৯ এপ্রিল, ২০০১
  • বরিশাল: ২৫ জুলাই, ২০০২
  • কুমিল্লা: ১০ জুলাই, ২০১১
  • রংপুর: ২৮ জুন, ২০১২
  • গাজীপুর: ৭ জানুয়ারি, ২০১৩

♦ উল্লেখ্য:

  • আয়তনে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর।
  • আয়তনে সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন সিলেট।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।