৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪২

বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?

  1. জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা সত্ত্বেও জিডিপির দ্রুত প্রবৃদ্ধি
  2. শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থাসঠিক উত্তর
  3. রেমিট্যান্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস
  4. রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া

উত্তর: (খ) শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা

ব্যাখ্যা

→ সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য হলো শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা।

♦ উন্নয়ন ধারা:
- গত দুই-তিন দশকে জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি এবং সামাজিক সূচকে অগ্রগতি হয়েছে।
- বিশ্বব্যাংক এই অবস্থাকে 'Bangladesh Paradox' বলেছে।
- World Governance Indicators-এ বাংলাদেশ নিম্নস্থানে থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত ছিল।

♦ কাঠামোগত বৈপরীত্যের উদাহরণ:
- দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা
- প্রতিযোগিতামূলক রাজনীতি
- RMG-নির্ভর রপ্তানি, কিন্তু শিল্প বহুমুখীকরণের অভাব
- যুব বেকারত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ঘাটতি

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।