৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩২
কোন্ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় না?
- অর্থ ঋণ আদালত
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
- সামরিক আদালতসঠিক উত্তর
- সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন
উত্তর: (গ) সামরিক আদালত
ব্যাখ্যা
বাংলাদেশে সামরিক আদালত: সামরিক আদালতের (কোর্ট মার্শাল) রায়ের বিরুদ্ধে সাধারণত কোনো সরাসরি আপিল করা যায় না।
- আর্মি অ্যাক্ট, ১৯৫২-এর ধারা ১৩৩ অনুসারে কোর্ট মার্শালের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনে বর্ণিত ব্যবস্থা ছাড়া কোনো প্রতিকার নেই।
- এই আইনে কোনো আদালতে আপিল বা আবেদনের সুযোগ নেই।
- আইনের মধ্যেই confirmation (নিশ্চিতকরণ) ও revision (পুনর্বিবেচনা) এর ব্যবস্থা রয়েছে।
- মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে রিট পিটিশন করা যায়; এটি আপিল নয়, সীমিত জুডিশিয়াল রিভিউ।
উল্লেখ্য:
- অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ অনুসারে এই আদালতের রায় বা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়।
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ধারা ২১ অনুসারে ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আপিল করা যায়।
- সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যায়।