৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৯
১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল?
- দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশ অবজার্ভার
- দৈনিক গণকণ্ঠসঠিক উত্তর
- বাংলাদেশ টাইমস
উত্তর: (গ) দৈনিক গণকণ্ঠ
ব্যাখ্যা
⇒ ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় দৈনিক গণকণ্ঠ নিষিদ্ধ ছিল।
♦ সংবাদপত্র নিষিদ্ধকরণ:
→ ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা ঘোষণা করা হয়।
→ বাকশাল প্রতিষ্ঠার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয় এবং সংবাদপত্রের উপর কঠোর নিয়ন্ত্রণ আসে।
→ সরকার নিয়ন্ত্রিত চারটি পত্রিকা (দ্য অভজারভার, দ্য বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা ও দৈনিক ইত্তেফাক) ছাড়া দেশের ২৯টি দৈনিক ও ১৩৮টি সাপ্তাহিক পত্রিকা নিষিদ্ধ করা হয়।
→ এতে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।