৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯১
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে-
- পঞ্চদশসঠিক উত্তর
- দ্বাদশ
- একাদশ
- ত্রয়োদশ
উত্তর: (ক) পঞ্চদশ
ব্যাখ্যা
⇒ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তাই তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের জন্য এই সংশোধনী বাতিল করতে হবে।
♦ পঞ্চদশ সংশোধনীর প্রধান বিষয়:
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল।
- দলীয় সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন।
- সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৫০।
- জরুরি অবস্থার মেয়াদ অনধিক ১২০ দিন।
- নতুন তিনটি তফসিল (পঞ্চম, ষষ্ঠ, সপ্তম) যুক্ত।
♦ উল্লেখ্য: পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ হাইকোর্ট আংশিক অবৈধ ঘোষণা করেছে; মোট ছয়টি বিধান বাতিল।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?৪১তম বিসিএস
- সংবিধানের কোন সংশোধনকে 'first distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?৪০তম বিসিএস
- বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?২১তম বিসিএস
- বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?২০তম বিসিএস
- বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?২০তম বিসিএস
- সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে _______ টি আসন প্রস্থাব করে।৫০তম বিসিএস