৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭১

কোন মুসলিম চিন্তাবিদ প্রথম 'দ্বি-জাতি তত্ত্ব' সম্পর্কে স্পষ্ট ধারণা দেন?

  1. আল্লামা ইকবাল
  2. সৈয়দ আহমদ খানসঠিক উত্তর
  3. মোহাম্মদ আলী জিন্নাহ
  4. মওলানা আকরম খাঁ

উত্তর: (খ) সৈয়দ আহমদ খান

ব্যাখ্যা

সৈয়দ আহমদ খান (১৮১৭-১৮৯৮) প্রথম এই ধারণার স্পষ্ট রূপ দেন এবং দ্বি-জাতি তত্ত্বের আন্দোলনের সূচনা করেন। তিনি ভারতের মুসলমানদের স্বতন্ত্র জাতি হিসেবে তুলে ধরেন এবং মুসলমানদের কংগ্রেস-আন্দোলনে যোগ না দিতে বলেন।

দ্বি-জাতি তত্ত্ব: হিন্দু ও মুসলমান ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে দুটি স্বতন্ত্র জাতি; তাই তাদের আলাদা রাষ্ট্র থাকা প্রয়োজন।

মনে রাখার বিষয়:

  • আল্লামা ইকবাল: ১৯৩০ সালে এলাহাবাদে মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে সভাপতির ভাষণে উত্তর-পশ্চিম ভারতে একটি মুসলিম রাষ্ট্রের প্রস্তাব দেন।
  • মোহাম্মদ আলী জিন্নাহ: মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে পাকিস্তান গঠনের প্রস্তাব দেন।
  • মওলানা আকরম খাঁ: ১৯৩৬ সালে মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যোগ দেন এবং লাহোর প্রস্তাবকে সমর্থন করেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।