৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৭

Precision Agriculture এ সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

  1. ইনফ্রা রেড ইমেজিং
  2. আই.ও.টি (IoT), সেন্সরসঠিক উত্তর
  3. তার মাধ্যম সম্পন্ন নেটওয়ার্ক
  4. ও.এল.ই.ডি (OLED) ডিসপ্লে

উত্তর: (খ) আই.ও.টি (IoT), সেন্সর

ব্যাখ্যা

আই.ও.টি (IoT) ও সেন্সর Precision Agriculture-এ ব্যবহৃত হয়। মাঠে স্থাপিত সেন্সর মাটি, পানি, আর্দ্রতা, তাপমাত্রা ও পুষ্টি উপাদানের তথ্য সংগ্রহ করে এবং IoT-এর মাধ্যমে তা সংযুক্ত থাকে।

  • তথ্য রিয়েল-টাইমে কৃষকের কাছে পৌঁছায়; কৃষক সেই অনুযায়ী সেচ বা সার প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে।
  • এতে উৎপাদন বাড়ে, পরিবেশ দূষণ কমে এবং খরচ সাশ্রয় হয়।
  • ইনফ্রা রেড ইমেজিং ফসলের জল, পুষ্টি ও রোগের অবস্থা নির্ণয়ে ব্যবহৃত হয়।
  • OLED ডিসপ্লে মূলত প্রদর্শনের জন্য; কৃষি প্রযুক্তিতে সরাসরি প্রয়োগ কম।

IoT (Internet of Things): পারস্পরিক সম্পর্কযুক্ত সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে। উদাহরণ: স্মার্ট থার্মোস্ট্যাট, ফিটনেস ট্র্যাকার, শিল্পক্ষেত্রের স্বয়ংক্রিয় যন্ত্রপাতি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ১২টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি: সব প্রশ্ন ও উত্তর →