৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৬

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়?

  1. ১৯৬০সঠিক উত্তর
  2. ১৯৬৬
  3. ১৯৭৪
  4. ১৯৭৫

উত্তর: (ক) ১৯৬০

ব্যাখ্যা

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে স্বাক্ষরিত হয়। স্বাক্ষরকারী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান; মধ্যস্থতাকারী ছিল বিশ্বব্যাংক।

  • ভারতের নিয়ন্ত্রণে: ইরাবতী, বিপাশা ও শতদ্রু (পূর্বাঞ্চলীয় নদী)।
  • পাকিস্তানের নিয়ন্ত্রণে: সিন্ধু, ঝিলম ও চেনাব (পশ্চিমাঞ্চলীয় নদ-নদী), যা পাকিস্তানের মোট পানির প্রায় ৮০% সরবরাহ করে।
  • পানি বণ্টন: পাকিস্তান ৭০%, ভারত ৩০%।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।