৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৩
নিম্নের কোন দেশটি 'গোলান হাইটস্' বিরোধের একটি পক্ষ?
- লেবানন
- জর্ডান
- সিরিয়াসঠিক উত্তর
- সৌদি আরব
উত্তর: (গ) সিরিয়া
ব্যাখ্যা
গোলান হাইটস বিরোধে সিরিয়া একটি পক্ষ; এটি সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি পাথুরে মালভূমি।
- ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গোলানের একটি বড় অংশ দখল করে।
- ১৯৭৩ সালের যুদ্ধে সিরিয়া গোলান ফিরে পেতে ব্যর্থ হয়।
- ১৯৭৪ সালের অস্ত্রবিরতি চুক্তির পর জাতিসংঘের UNDOF মোতায়েন করা হয়।
- ১৯৮১ সালে ইসরায়েল গোলানকে নিজেদের অংশ ঘোষণা করে, তবে এর আন্তর্জাতিক স্বীকৃতি নেই।
- ২০১৯ সালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই দখলকে স্বীকৃতি দেন।
- যুদ্ধবিরতি রেখা 'পার্পল লাইন' নামে পরিচিত।
একই টপিকের আরও প্রশ্ন
- সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?৪৬তম বিসিএস
- 'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?৩৭তম বিসিএস
- 'উইঘুর' হলো-৩৫তম বিসিএস
- 'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?৩৫তম বিসিএস
- জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?২৬তম বিসিএস