৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৭

নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?

  1. RAM
  2. Hard Disk
  3. ROM
  4. Registerসঠিক উত্তর

উত্তর: (ঘ) Register

ব্যাখ্যা

উল্লিখিত অপশনের মধ্যে Register সবচেয়ে দ্রুত কাজ করে।

রেজিস্টার (Register):
- মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।
- ফ্লিপ-ফ্লপের সাহায্যে তৈরি হয়।
- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি এর উদাহরণ।

মেমোরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম (ঊর্ধ্বমুখী: দাম ও গতি বাড়ে; নিম্নমুখী: ধারণক্ষমতা বাড়ে):

  • Register: ধারণক্ষমতা সবচেয়ে কম, গতি ও দাম সবচেয়ে বেশি
  • Cache Memory
  • Main Memory (RAM)
  • Magnetic Disk (HDD)
  • Optical Disk (CD): ধারণক্ষমতা সবচেয়ে বেশি, গতি কম, দাম তুলনামূলক কম

অন্যান্য অপশন:
- RAM ও ROM কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM অস্থায়ী (volatile), ROM স্থায়ী (non-volatile)।
- হার্ড ডিস্ককে কম্পিউটারের তথ্যভান্ডার বলা হয়; এটি সাধারণত কম্পিউটারের ভেতরে স্থায়ীভাবে বসানো থাকে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কম্পিউটারের গঠন ও পেরিফেরাল (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কম্পিউটারের গঠন ও পেরিফেরাল: সব প্রশ্ন ও উত্তর →