৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৫
"মানুষ হও এবং মরে বাঁচ।" - এটি কার উক্তি?
- প্লেটো
- হেগেলসঠিক উত্তর
- জি. ই. ম্যূর
- রাসেল
উত্তর: (খ) হেগেল
ব্যাখ্যা
◉ "মানুষ হও এবং মরে বাঁচ (Be a person, Die to live)" - এটি জার্মান দার্শনিক জর্জ উইলহেলম ফ্রেডরিখ হেগেলের উক্তি (১৭৭০-১৮৩১)।
হেগেলীয় পূর্ণতাবাদ:
- জগতের সবকিছু একটি পরম সত্তার (absolute) প্রকাশ, যা বিবর্তনের ধারায় ক্রমবিকাশমান।
- চূড়ান্ত লক্ষ্য আত্ম-সচেতনতা; এর পূর্ণ প্রকাশ মানুষের মধ্যে ঘটে।
- চিন্তা দ্বান্দ্বিক প্রক্রিয়ায় (মত, প্রতিমত, সমন্বয়-মত) পূর্ণতার দিকে এগোয়।
দুটি বিখ্যাত উক্তি:
- Be a person: ব্যক্তিত্ববোধ সম্পন্ন হও। হেগেলের মতে ব্যক্তিত্ব মানে নৈতিক ব্যক্তিত্ব।
- Die to live: ইন্দ্রিয়বৃত্তি দমন করে বৌদ্ধিক জীবন লাভ করতে হবে; এতেই মানুষের মুক্তি।
এই মতবাদ বিস্তারিত আছে তাঁর The Phenomenology of Spirit (1807) গ্রন্থে।
একই টপিকের আরও প্রশ্ন
- 'Republic' গ্রন্থটির রচয়িতা কে?৪৬তম বিসিএস
- 'Utilitarianism'-গ্রন্থের লেখক কে?৪৫তম বিসিএস
- 'On Liberty' গ্রন্থের লেখক কে?৪৩তম বিসিএস
- ‘কর্তব্যের জন্য কর্তব্য’-ধারণাটির প্রবর্তক কে?৪৩তম বিসিএস
- 'Human Society in Ethics and Politics' গ্রন্থের লেখক কে?৪৩তম বিসিএস
- ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়ােজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর’-এটি কে বলেছেন?৪৩তম বিসিএস