৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫১

একজন মহিলা বলছেন, 'আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।' মহিলার বয়স কত?

  1. ২৩ বছর
  2. ৩৪ বছর
  3. ৪৫ বছরসঠিক উত্তর
  4. কোনোটিই নয়

উত্তর: (গ) ৪৫ বছর

ব্যাখ্যা

অপশন ধরে যাচাই করলে সহজে সমাধান হয়।

মহিলার বয়স ৪৫ বছর ধরলে, উল্টালে স্বামীর বয়স ৫৪ বছর হয়।

  • বয়সের পার্থক্য = ৫৪ - ৪৫ = ৯ বছর
  • বয়সের যোগফল = ৫৪ + ৪৫ = ৯৯ বছর
  • পার্থক্য/যোগফল = ৯/৯৯ = ১/১১, যা শর্তের সাথে মেলে।

তাই মহিলার বয়স ৪৫ বছর।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সমস্যা সমাধান (Problem Solving) (মানসিক দক্ষতা)। এই টপিক থেকে বিসিএস-এ ২৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সমস্যা সমাধান (Problem Solving): সব প্রশ্ন ও উত্তর →