৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮

বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?

  1. ২০৩১
  2. ২০৩৫
  3. ২০৪১সঠিক উত্তর
  4. ২০৪৫

উত্তর: (গ) ২০৪১

ব্যাখ্যা

◉ ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে ২০৪১ সালে (সময়কাল ২০২১-২০৪১)। এটি রূপকল্প ২০৪১ নামে পরিচিত।

  • মূল লক্ষ্য: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন।
  • চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভ: সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ ও সক্ষমতা বৃদ্ধি।
  • মাথাপিছু আয়: ১২,৫০০ ডলার (২০৪১ সালের মূল্যমানে ১৬,০০০ ডলারের বেশি)।
  • প্রবৃদ্ধি: ৯.৯০% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা।
  • দারিদ্র্য: ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্য নির্মূল এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৩% বা তার নিচে।
  • গড় আয়ু: ৮০ বছর।

প্রথম প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল ছিল ২০১০-২০২১।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৮১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।