৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?

  1. কুদরত-ই-খুদা
  2. কাজী মোতাহার হোসেন
  3. জামাল নজরুল ইসলামসঠিক উত্তর
  4. আব্দুল মতিন চৌধুরী

উত্তর: (গ) জামাল নজরুল ইসলাম

ব্যাখ্যা

◉ প্রফেসর জামাল নজরুল ইসলাম কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন। তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন।

  • গবেষণার ক্ষেত্র: আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব ও কোয়ান্টাম তত্ত্ব।
  • জন্ম: ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ঝিনাইদহ।
  • বই: 'দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স' (১৯৮৩, Cambridge University Press); বাংলায় সবচেয়ে বিখ্যাত বই 'কৃষ্ণগহ্বর'।
  • ২০০০ সালে একুশে পদক লাভ করেন।
  • মৃত্যু: ২০১৩ সালের ১৬ মার্চ, চট্টগ্রাম।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।