৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৭

The line 'Frailty, thou name is woman' occurs in Shakespeare's play -

  1. Hamletসঠিক উত্তর
  2. Macbeth
  3. Othello
  4. King Lear

উত্তর: (ক) Hamlet

ব্যাখ্যা

উক্তিটি Shakespeare-এর tragedy Hamlet থেকে নেওয়া, যা Hamlet তাঁর মায়ের উদ্দেশ্যে বলেন। এটি নাটকের প্রথম soliloquy-র অংশ। এর মাধ্যমে Hamlet মায়ের দ্বিতীয় বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

Hamlet:

  • 5 acts বিশিষ্ট tragedy; রচিত ১৫৯৯-১৬০১ সালের মধ্যে, প্রকাশিত ১৬০৩ সালে।
  • Hamlet হলেন Denmark-এর prince; তাঁর চাচা Claudius তাঁর বাবাকে হত্যা করে মা Gertrude-কে বিয়ে করেন।
  • Antagonist (ভিলেন): Claudius; নাটকের শেষে Hamlet-এর মৃত্যুর মাধ্যমে সমাপ্তি।

বিখ্যাত উক্তি: 'To be or not to be that is the question.'; 'Brevity is the soul of wit.'; 'Conscience doth make cowards of us all.'

প্রধান চরিত্র: Hamlet, Claudius, Gertrude, Ophelia, Horatio, Polonius, Laertes।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: Elizabethan Period (1558–1603) (ইংরেজি ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

Elizabethan Period (1558–1603): সব প্রশ্ন ও উত্তর →