৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২

অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?

  1. প্রধানমন্ত্রীর কার্যালয়
  2. বিচার বিভাগ
  3. নির্বাহী বিভাগসঠিক উত্তর
  4. মন্ত্রীপরিষদ বিভাগ

উত্তর: (গ) নির্বাহী বিভাগ

ব্যাখ্যা

অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা।

অ্যাটর্নি জেনারেল:
- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও সরকারের প্রধান আইন পরামর্শক।
- সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত; সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন যে কেউ নিযুক্ত হতে পারেন।
- পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি।
- যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ-অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাকে সহায়তা করেন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।