৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১২
বৈশিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো -
- আইসল্যান্ডসঠিক উত্তর
- জাপান
- সিংগাপুর
- সুইজারল্যান্ড
উত্তর: (ক) আইসল্যান্ড
ব্যাখ্যা
Global Peace Index 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড।
এই সূচক ২৮ জুন ২০২৩-এ প্রকাশিত হয় এবং এতে ১৬৩টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। প্রকাশ করে Institute for Economics and Peace (IEP)।
শীর্ষ ৫: আইসল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া।
সর্বনিম্ন ৫: আফগানিস্তান (১৬৩), ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
সার্কভুক্ত দেশের অবস্থান:
- ভুটান - ১৭
- নেপাল - ৭৯
- বাংলাদেশ - ৮৮
- শ্রীলংকা - ১০৭
- ভারত - ১২৬
- পাকিস্তান - ১৪৬
- আফগানিস্তান - ১৬৩