৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৬
“২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে" -এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
- টার্গেট ১.১
- টার্গেট ১.২সঠিক উত্তর
- টার্গেট ১.৩
- টার্গেট ১.৪
উত্তর: (খ) টার্গেট ১.২
ব্যাখ্যা
◉ এটি এসডিজির লক্ষ্য ১ (দারিদ্র্য বিলোপ)-এর টার্গেট ১.২।
এসডিজি:
- ২০১৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে গৃহীত।
- ১৭টি লক্ষ্য ও ১৬৯টি টার্গেট; মেয়াদকাল ২০১৬-২০৩০।
লক্ষ্য ১-এর টার্গেট:
| টার্গেট | বিষয় |
|---|---|
| ১.১ | চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান (দৈনিক ১.২৫ ডলারের কম আয়) |
| ১.২ | সকল ধরনের দারিদ্র্যে থাকা নারী, পুরুষ ও শিশুর সংখ্যা কমপক্ষে অর্ধেক |
| ১.৩ | জাতীয়ভাবে সামাজিক সুরক্ষা ব্যবস্থা |
| ১.৪ | সম্পদ, জমি ও সেবায় সমঅধিকার |
| ১.৫ | দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর অভিঘাতসহনশীলতা |
একই টপিকের আরও প্রশ্ন
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?৪৬তম বিসিএস
- আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?৪৬তম বিসিএস
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?৪৪তম বিসিএস
- ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?৪৩তম বিসিএস
- নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?৪৩তম বিসিএস
- জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?৪৩তম বিসিএস